এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (অর্থো), ডি.অর্থো (নিটোর)
এফআইপিএম (দিল্লী), ডিপ্লোমা ইন রিজেনারেটিভ মেডিসিন (বেঙ্গালোর)
গ্লোবাল স্পাইন ডিপ্লোমা (এও স্পাইন, সুইজারল্যান্ড)
উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশীপ: ভারত, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জার্মানী
রেজিস্ট্রার (অর্থোপেডিক্স ও ট্রমা)
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
চিফ কনসালটেন্ট (অর্থোপেডিক্স ও স্পোর্টস মেডিসিন)
মাইকেয়ার হেলথ্ এন্ড রিসার্চ, ঢাকা
বিশেষ দক্ষতা: আর্থ্রোস্কোপি, এমএসকে আল্ট্রাসনোগ্রাম, রিজেনারেটিভ অর্থোপেডিক্স, জয়েন্ট এন্ড কার্টিলেজ প্রিজারভেশন, পেইন ইন্টারভেনশন, স্পোর্টস মেডিসিন।
ডা. শেখ মু: আব্দুল্লাহ আল রাফি ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ হবার লক্ষ্যে তিনি দেশের অর্থোপেডিক ও ট্রমা চিকিৎসা শিক্ষার সর্ববৃহৎ প্রতিষ্ঠান জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) থেকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ) অধীনে ডি.অর্থো ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জনস (বিসিপিএস) হতে বাংলাদেশের মেডিকেল চিকিৎসার সবথেকে সম্মানিত এফসিপিএস (অর্থো) ডিগ্রি অর্জন করেন।
দেশের সকল পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে উনি পরবর্তীতে রিজেনারেটিভ মেডিসিন ও অর্থোবায়োলজিক্স, স্টেম সেল চিকিৎসা শিক্ষার জন্যে ভারতের ব্যাঙ্গালোর থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন রিজেনারেটিভ মেডিসিন (PGDRM) সম্পন্ন করেন। তাছাড়াও সুইজারল্যান্ড ভিত্তিক স্পাইন সার্জারীর সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রতিষ্ঠান এও স্পাইন থেকে এক বছর মেয়াদী স্পাইন সার্জারীর সর্বোচ্চ ডিপ্লোমা গ্লোবাল স্পাইন ডিপ্লোমা (GSD) ডিগ্রী অর্জন করেন।
স্পোর্টস মেডিসিন, অর্থোস্কোপিক সার্জারী, রিজেনারেটিভ অর্থোপেডিক্স, এন্ডোস্কোপিক ও ইন্টারভেনশনাল অর্থোপেডিক্স, কার্টিলেজ ও জয়েন্ট প্রিজারভেশন, এমএসকে আল্ট্রাসাউন্ড, পেইন ইন্টারভেনশন সহ অর্থোপেডিক্স ও স্পোর্টস মেডিসিন এর অত্যাধুনিক চিকিৎসা জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্যে তিনি ভারত, চীন, থাইল্যান্ড, জার্মানী, সিঙ্গাপুরে উচ্চতর প্রশিক্ষণ ও ফেলোশিপ ট্রেনিং গ্রহণ করেন।
বাংলাদেশে বিশ্বমানের অর্থোপেডিক্স ও স্পোর্টস মেডিসিন চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে তিনি ঢাকায় মাইকেয়ার হেলথ্ এন্ড রিসার্চ নামে একটি center of excellence প্রতিষ্ঠা করেন যেখানে তার সাথে বাংলাদেশের প্রথিতযশা স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ, স্পোর্টস ফিজিও, স্পোর্টস সাইকিয়াট্রিস্ট, স্পোর্টস নিউট্রিশনিস্ট ও ফিটনেস ও রিহ্যাব এক্সপার্ট, গবেষকদের একটি বিশ্বমানের টিম কাজ করছে।
দেশের চিকিৎসক এবং রোগীদের মাঝে বৈজ্ঞানিক ও নৈতিক চিকিৎসার (ethical & evidence based) প্রচার ও প্রসারের লক্ষ্যে তিনি Institute for Professional Excellence & Research নামে আরেকটি প্রতিষ্ঠান তৈরি করেছেন যেটি এই সেন্টারের সকল চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। ইতোমধ্যে তার তত্ত্বাবধানে দেশের প্রথম কোন প্রাইভেট অর্থোপেডিক সেন্টার থেকে সায়েন্টিফিক জার্নাল (Ipex Journal) প্রকাশিত হয়েছে। এছাড়াও ডা. রাফির বিভিন্ন গবেষণা প্রবন্ধ দেশ বিদেশের বহু আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
চিকিৎসা সেবায় এক যুগের বেশি সময়ের অভিজ্ঞ ডা. রাফি একজন সার্জন হয়েও সবসময় চেষ্টা করেন যেকোন অর্থোপেডিক ও ট্রমা সমস্যায় নন-সার্জিক্যাল চিকিৎসা, রিজেনারেটিভ চিকিৎসা বা ক্ষেত্র বিশেষে কম কেটে বা ছিদ্র করে অর্থোস্কোপিক বা মিনিমাল ইনভেসিভ চিকিৎসার মাধ্যমে চিকিৎসা করতে। আর এই মহান উদ্দেশ্যেই তিনি গড়ে তুলেছেন Micare (Minimal Invasive Care)।